আন্তর্জাতিক

পাকিস্তানে টায়ার ফেটে বাস খাদে পড়ে নিহত ২৮

বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ, আহত ও নিহতের জন্য লোকজনের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ, আহত ও নিহতের জন্য লোকজনের সমাগম, দুর্ঘটনা স্থান, বাংলাদেশ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুকে কোয়েটাগামী একটি বাসের টায়ার ফেটে খাদে পড়ে ২৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে, বাসটি দ্রুত গতিতে চলার ফলে একটি টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে বাকিদের উদ্ধার করে বসিমা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২২ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিষয়:পাকিস্তান বাস বেলুচিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…