অপরাধ

২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৭

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

গতকাল বুধবার  দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দ্রুত বিচার আইনে ৯ জন, ডিএমপির মামলায় ১ জন ও মাদক মামলায় ১৭ জনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সোহাগ, রাব্বি, মেহেদী, রাফিদুল অপু, রিফাত, সৌরভ, জীবন, মেহেদী, রফিক, রাশেদ, মো. আলী, আফজাল, ওয়াহিদ, তাহসিন, নাজিম, ইয়াছিন, শাকিল, মোহাম্মদ আলী, সাফায়েত, কেনন, নাইমুল, সিয়াম, নুর ইসলাম, হালিমা, রাবেয়া, জান্নাত  ও লাকি।

মোহাম্মদপুর থানা পুলিশ বলছে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি  অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…