চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের কারণে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ২৬২ জন ক্রীড়াবিদ। যুদ্ধে দেশটির ৩৬৩টি ক্রীড়া স্থানও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জিমন্যাস্টিকসের সফররত প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবের সাথে সাক্ষাত করে এই তথ্য প্রকাশ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়ার কোনো ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেওয়া উচিত নয়। তারা সকলেই এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত ইভেন্টে যোগ দেয়।”

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিরপেক্ষ হিসাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার জন্য সুপারিশ করেছে। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিকে তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন ক্রীড়াবিদ তাদের দেশকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় অস্ত্র তুলে নেয়।

এই বছর রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ইউক্রেনের নিহত অ্যাথলেটদের মধ্যে আছেন, বাখমুতের যুদ্ধে নিহত স্কেটার দিমিত্রো শার্পার এবং ২২ বছর বয়সী ভলোদিমির আন্দ্রোশচুক যিনি ডেকাথলন চ্যাম্পিয়ন এবং আসন্ন অলিম্পিকের একজন সম্ভাবনাময় খেলোয়াড় ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিকইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধপ্যারিস অলিম্পিকরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিটি নির্বাচনে লড়বেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

জুন ৪, ২০২৬

বিশ্বকাপের ম্যাচে পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল ফিফা

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT