চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ২৬

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৩৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ‘গোপন আস্তানা’ থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোহাম্মদ শফিকের স্ত্রী সাবেকুন্নাহার (২৩) ও একই এলাকার মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০), সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহিম (৩৫) ও মোহাম্মদ সালামের ছেলে জাহেদ হোসেন (২৯) এবং উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০)।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় ।

ওসি আব্দুল হালিম বলেন, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় জনৈক শফিক আহমদের বসত ঘরে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশকিছু লোকজনকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৮-১০ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক নারীসহ ৫ জনকে আটক করা সম্ভব হয়েছে।

পরে শফিক আহমদের বসত ঘর তল্লাশী চালিয়ে ৫ জন শিশু, ৪ জন নারী ও ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় একটি কাপড় ভর্তি ট্রলি এবং ভূক্তভোগীদের কাছ থেকে আদায় করা নগদ ৪২ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা ভূক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় জড়িতদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আব্দুল হালিম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ও শিশুরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT