স্বাস্থ্য

১ দিনে করোনা আক্রান্ত ২৬

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

Health worker in protective gear giving COVID-19 vaccine to an elderly man in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৬ জনের শরীরে মিলল প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে দেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯৪৪ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৪৯৯ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৬৩০ জনের।

চলতি বছর করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

বিষয়:করোনাভাইরাস মৃত্যু শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…