চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন শুরু ৩১ মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার (৩১ মে) বিকাল ৫টা থেকে জাতীয় সংসদে ২৩তম অধিবেশন শুরু হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

রোববার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১৪৩০ বঙ্গাব্দের ১৭ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৩ খ্রিস্টাব্দের ৩১ মে রোজ বুধবার বিকাল ০৫.০০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে ২২ তম বিশেষ অধিবেশন ডেকেছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন অর্থাৎ চলতি বছরের প্রথম অধিবেশন গত ৫ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। ওই অধিবেশনটি নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হওয়ায় শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। পরে সংসদে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সেই ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

 

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতে জিতলেই মেসিকে ছাড়া প্রথম লিগ শিরোপা বার্সার

পরবর্তী

ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর ফার্মেসি ক্যাশব্যাক প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

প্রয়াত সাংবাদিক আজহার মাহমুদ এর কালো ও সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আজহার মাহমুদ মারা গেছেন

সর্বশেষ

Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬

হিমবাহধস-বন্যার পর ৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

আগস্ট ২৮, ২০২৬
ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT