সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষায় কমবে শিক্ষার্থীদের হয়রানি

শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী ও শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের বিভিন্ন পাবলিক বিশ্বাবদ্যালয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। ভর্তিচ্ছুদের ছুটে চলতে হয় দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। একদিকে যেমন ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের, অন্যদিকে বেশি বেশি টাকাও খরচ করতে হয়। শিক্ষার্থীদের এই ভোগান্তি দুর করতে এক ফেসবুক পোস্টে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনা করে একটি ভর্তি ব্যবস্থায় সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি লিখেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটি ভর্তি ব্যবস্থায় সম্মত হবেন যেন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের সারাদেশ ঘুরে ঘুরে ভর্তি পরিক্ষা দিতে হয়রানি না হতে হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






