বাংলাদেশ

২ দিনে ২৫ সহিংসতায় আগুন, ঢাকায় ১৫টি

বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর লোগো, শ্রম, কর্মসংস্থান, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের অফিসিয়াল লোগো, যা শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৭ জুলাই থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ২৫টি সহিংসতার আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি আগুনের ঘটনা ঘটে।

এসব অগ্নিকাণ্ডে রাজনৈতিক দলের অফিস, টোল প্লাজা, থানা, পুলিশ বক্স ও সরকারি অফিস রয়েছে। এদিকে আজ বৃহস্পতিকার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ১১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা সিটি এলাকায় ঘটে।

বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, গত দুই দিনে সহিংসতার আগুনের মধ্যে নারায়ণগঞ্জ ১টি, গাইবান্ধা জেলায় ২টি, রুংপুর সিটিতে ২টি, কুষ্টিয়ায় ১টি, সিরাজগঞ্জে ১টি, বরিশালে ১টি, নাটোরে ১টি, মাদারীপুরে ১টি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব অগ্নিকাণ্ডে ৬টি বাস, ২টি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল, ২টি রাজনৈতিক দলের অফিস ও ১টি টোল প্লাজা, ১টি থানা, ১টি পুলিশ বক্স, ১টি পুলিশের গাড়ি ও ২টি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

এই অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিসের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

বিষয়:আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…