গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাঁবুতে ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে অন্তত ৫০।
বিবিসি জানিয়েছে, ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করে বলেছে, মাওয়াসি শরণার্থী শিবিরে হামলার কোনো তথ্য প্রমাণ নেই।
শরণার্থী শিবিরের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, দুটি ট্যাঙ্ক পাহাড়ের চূড়া থেকে তাঁবুতে গোলাবর্ষণ করেছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
ডব্লিউএইচও বলছে, গাজার নিরাপদ অঞ্চলগুলোতেও ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। এতে স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৪শ’ ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।







