চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পেরুতে বাস খাদে পড়ে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুর উত্তরাঞ্চলে এক পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা দেশটির ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, সোমবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি প্রায় ২০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। প্রাথমিক হিসাবে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়েছিল এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সেলেনডিন পৌরসভা ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল। দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সংকেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ জনের মৃত্যুপেরুবাস খাদে পড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT