চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে পাথর খনি ধসে ২৫ জন নিহত, এখনও অনেকে নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মিয়ানমারে জেড পাথরের খনিতে ধসের কারণে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজদের মধ্যে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৫ আগস্ট) মঙ্গলবার মিয়ানমারে জেড পাথরের খনি থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনও চলছে।

মিয়ানমারে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলের জেডখনিতে গত রোববার ভূমিধসের ঘটনা ঘটে।

মিয়ানমারের ব্যবসাবাণিজ্যে এই খনির বড় অবদান রয়েছে। দেশটির উত্তরাংশ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে আছে- জেড, দামি কাঠ, সোনা ইত্যাদি। এই প্রাকৃতিক প্রাচুর্যের দখল নিয়ে দেশটিতে কয়েক দশকব্যাপী গৃহযুদ্ধ হয়েছে।

দেশটির জেড শিল্প অনিয়ন্ত্রিত হওয়ার কারণে বারবার শ্রমিকদের মৃত্যুর ঘটনা শোনা যায়। এর আগে ২০২০ সালে একই খনিতে ভূমিধসের ঘটনায় ১৭০ জনেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছে।

পরিবেশকর্মী এবং মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT