চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু-কিশোরদের কথা বলবে ‘দুরন্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
আসছে শিশু-কিশোরদের টেলিভিশন ‘দুরন্ত’

আসছে শিশু-কিশোরদের টেলিভিশন ‘দুরন্ত’

উন্মোচিত হয়েছে বাংলাদেশের প্রথম শিশু-কিশোরভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ এর লোগো। ১৫ অক্টোবর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে টেলিভিশনটি।

রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ‘ছোট কাকু’র স্রষ্টা লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

‘দুরন্ত’ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশে শিশুদের জন্য হাতে গোনা কয়েকটি বিনোদন উপাদান থাকলেও তা অপ্রতুল। আমাদের শিশুরা বাংলা ভাষায় দেশীয় সংস্কৃতি ও বিষয়বন্তুর বিনোদন না পাওয়ার কারণে বিদেশী সংস্কৃতি এবং অনুপোযোগী বিষয়বস্তুর দিকে ঝুঁকে পড়ছে। আমাদের কোমলমতি শিশুরা যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারে সেজন্যই শিশুতোষ টিভি চ্যানেল ‘দুরন্ত’-এর যাত্রা। আমরা আশা করি, আমাদের সম্প্রচারিত অনুষ্ঠানমালা শিশুরা এবং শিশুদের অভিভাবকরা উপভোগ করবেন।

তিনি আরো জানান, বাংলা ভাষায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়বস্তুর ওপর তৈরি শিশুদের উপযোগী বিনোদনসহ এই চ্যানেলে শিশুদের জন্য তাদের পরিবারকে নিয়ে ট্রাভেল শো, স্কুল ম্যাজিক শো, সাইন্স শো, স্পোর্টস শো, ফ্যামিলি শো, অরিগামি শো, পুতুল শোসহ আকর্ষণীয় বিদেশী কার্টুন ও সিনেমা বাংলায় ডাবিং করে সম্প্রচারিত হবে চ্যানেলটিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছোট কাকুদুরন্তফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT