চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ভীতি আসবে বলে কি সামনে আগাবো না?: শাকিব

আসিফ রহমান খান আসিফ রহমান খান
৬:২৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
শাকিব খান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, ফুলের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা কেনো পিছিয়ে থাকব। বাঁধা তো আসবে। তবে সাহস কাউকে না কাউকে দেখাতে হয়। ভয়ভীতি আসবে বলে কি সামনে আগাবো না। সাহস নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফোরামের সাথে থেকে সকলে মিলে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব’- সোমবার দুপুর ১২টায় ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সংবাদ সম্মেলনে এভাবেই কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খান।

নতুন সংগঠনের প্রতিষ্ঠালগ্নে শাকিব বলেন, আমরা সকলে চলচ্চিত্রের মানুষ। আমরা তো এক টেবিলে বসে থাকব আলাদা কেনো। অতীতে যারা কাজ করেছেন এখন যারা করছেন তারা সকলে মিলেই আমরা এই ফোরামের ছাতার তলে এসে আমরা আমাদের চলচ্চিত্রকে অনেক সমৃদ্ধ একটা জায়গায় নিয়ে যাব। শুধু দেশের গণ্ডি নয়, দেশের বাইরেও আমাদের চলচ্চিত্রকে নিয়ে যাব। আমরা চলচ্চিত্রের জন্য কাজ করছি, কাজ করব।’

সংবাদ সম্মেলনে শাকিব আরও বলেন, ইদানিং ইন্ডাস্ট্রিতে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যা আগে কখনও শুনিনি। কালচারটা হলো ‘ব্যান(নিষিদ্ধ)’ করা। কথা বললে নিষিদ্ধ। পা ফেললে নিষিদ্ধ। এতো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে কি হবে এই ইন্ডাস্ট্রির।

Banglabid

ফোরাম নিয়ে চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক বলেন, যারা এখন কাজ করছে তারাই বাংলাদেশ চলচ্চিত্র ফোরামে একত্রিত হয়েছেন। চলচ্চিত্রের ক্রান্তিকাল এরাই পার করবে।

‘আমাদের এখন ভালো ছবি হচ্ছে না তা কিন্তু নয়। আমাদের এখানে ভালো ছবি কিন্তু নির্মিত হচ্ছে। আয়নাবাজি যার উদাহরণ। আরও ভালো ছবি নির্মিত হচ্ছে। কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এ সমস্যা দূর করতে হবে আমাদের। এসব সমস্যা নিয়ে কাজ করবে চলচ্চিত্র ফোরাম’- বলেন তিনি।

তিনি বলেন, কিছুদিন আগের কথাই যদি বলেন টালিউডের অভিনয়শিল্পীরা বাংলাদেশে কাজ করার জন্য উদগ্রীব হয়ে থাকত। উত্তম কুমার যাওয়ার পর থেকে এমন অবস্থা হয়েছিল যাদের যে বাংলাদেশের একটা সিনেমা দিয়ে তাদের সাতটি সিনেমা করা হতো। কিন্তু তারাই এখন কতো প্রতিষ্ঠিত। কারণ তারা চলচিত্রের জন্য এক হয়ে কাজ করছেন।

Reneta

শাকিব বলেন, চলচ্চিত্র ফোরাম গঠনের আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হয়েছে। যাদের প্রয়োজন তাদের নিয়েই সংগঠন করা হয়েছে। হল মালিক, প্রযোজক, বুকিং এজেন্ট, অভিনয় শিল্পী, নির্মাতা, প্রডাকশনবয় সবাই থাকছেন। এ সংগঠন তৈরির আগে মৌসুমী ম্যাডামের রেস্তোরাঁয় সভা করেছি।

প্রসঙ্গত, সোমবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। প্রযোজক নাসির উদ্দিন দিলুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় সংগঠনটির। যেখানে রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তারকা অভিনেতা থেকে শুরু করে নির্মাতা ও প্রযোজক। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

চলচ্চিত্র ফোরামের সদস্য সংখ্যা ২০০ এর উপরে। মূল কমিটিতে থাকছেন ২৯ জন। এর মধ্যে ১৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

একফ্রেমে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সদস্য

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ চলচ্চিত্র ফোরামশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT