মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২৪ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২৪ পাচারকারী আটক
মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারকালে ২৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত একটায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট থেকে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।






