চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপূর্তের দাপ্তরিক কাজে জুয়েল রানা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:১৬ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা

ছবি: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা

নারী ও শিশু নির্যাতন মামলায় চার দিন কারাভোগের পর সেই তথ্য গোপন রেখেই দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন ঢাকা গণপূর্ত বিভাগ-২,  প্রধানমন্ত্রী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা কারাগারে আটক থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গণপূর্ত বিভাগের একটি সূত্র জানায়, তার কারাভোগকালীন সময়ে অনুপস্থিতির বিষয়টিকে ছুটি হিসেবে দেখানোর চেষ্টা চলছে, যাতে কারাগারে থাকার বিষয়টি আড়াল করা যায়।

Banglabid

এর আগে গত ১৫ এপ্রিল জুয়েল রানার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, তা আমার জানা নেই। তবে তিনি সেসময় অফিসে অনুপস্থিত ছিলেন এবং আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ পুলিশের পাঠানো একটি পরোয়ানার ভিত্তিতে কদমতলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও জানা যায়, ওই দিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থানকালে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Reneta

পরবর্তীতে ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জামিন আবেদন করলে ১০ হাজার টাকা মুচলেকায় তিনি অস্থায়ী জামিন পান। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১০/৩০ ধারায় মামলা (নম্বর: ৪০৪-২০২৫) দায়ের রয়েছে। মামলার পরবর্তী তারিখ চলতি মাসের ২৬ তারিখ।

গণপূর্ত বিভাগের সূত্র বলছে, জামিনে মুক্তি পাওয়ার পরদিন থেকেই তিনি স্বাভাবিকভাবে অফিস শুরু করেন।

এ বিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, ‘আমরা বিষয়টি কিছুটা দেরিতে জেনেছি। একটি লিখিত পাওয়ার পর সেটি সংশ্লিষ্ট সাব-ডিভিশনে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

উপবিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান জানান, ‘প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে, দ্রুতই জমা দেওয়া হবে।’

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান বলেন, ‘এ বিষয়ে ওই ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে মাঝে পহেলা বৈশাখের ছুটি থাকায় এখন চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়নি। দ্রুতই সেটা শেষ করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলেই আমরা ব্যবস্থা নেব।’

‘প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ বলেন তিনি।

এবিষয়ে জুয়েল রানার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কদমতলী থানাগণপূর্ত বিভাগগ্রেপ্তারজামিনজুয়েল রানাঢাকা কেন্দ্রীয় কারাগারনারায়ণগঞ্জ ট্রাইব্যুনালনারী ও শিশু নির্যাতন মামলাপ্রধানমন্ত্রীর কার্যালয়সরকারি চাকরি আইন ২০১৮সাময়িক বরখাস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT