চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইডিইবি নেতাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A

স্বৈরাচার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এফডিইবি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারে পাশে দাঁড়াতে সরকার ও সকলের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা।

রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এফডিইবি’র প্রতিনিধি সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে ৮ দফা দাবি জানানো হয়।

পেশিশক্তি ও দলীয় লেজুড়বৃত্তির বাইরে গিয়ে গণতান্ত্রিক ও সদস্য বান্ধব আইডিইবি গড়তে বর্তমান কমিটির নেতাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ ইসমাইল।

অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে যোগ্য প্রকৌশলীদের মূল্যায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ডকে সঠিক ধারায় ফিরিয়ে আনার দাবি জানান। দেশের বৃহত্তম অরাজনৈতিক পেশাজীবী সংগঠন আইডিইবিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বর্তমান কমিটির সকল সদস্যদের পদত্যাগ করে দল মত নির্বিশেষে কার্যকর আইডিইবি গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইডিইবি’র সাবেক সহ সভাপতি প্রকৌশলী মো. ফজলুল হক, ডিইএব এর সহ সভাপতি প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, ডিইএব এর সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন, এফডিইবির সহসভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ, এফডিইবি’র সাবেক সহ সভাপতি প্রকৌশলী আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী হোসাইন বিন মানসুর, প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও প্রকৌশলী ফজলুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেছার আহমেদ ভূইয়া, প্রকৌশলী দেওয়ান নাসির উদ্দিন, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আবু আনোয়ার, প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক, প্রকৌশলী ওয়াহিদুর রহমান নিঝুম, প্রকৌশলী মো. ইউসুফ, প্রকৌশলী ইয়াসিন আহমেদ, প্রকৌশলী কাজী মফিজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন সাঈদী, প্রকৌশলী মাসুদ পারভেজ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী গোলাম মর্তুজা, প্রকৌশলী রুহুল আমীন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র প্রতিনিধি তানভীর হোসেন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্টিমেটামফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT