চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বিষয়ে অং সান সু চির দাবি অযৌক্তিক: অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সবাইকেই মিয়ানমার সরকার সুরক্ষা দিচ্ছে বলে ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি যে দাবি করেছে তা সম্পন্ন অযৌক্তিক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংঘঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে সু চির মন্তব্যর কড়া সমালোচনা করে বুধাবার এক বিবৃতি প্রকাশ করেছে  লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটির ক্রা্ইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে তা মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়। কিন্তু রাখাইন রাজ্য রোহিঙ্গাদের রক্ষা করতে অং সান সু চি সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারন করেছে।

প্রায় ১ লাখের বেশি লোক দেশ ছেড়েছে, হাজার হাজার মানুষ তাদের রাজ্য ছেড়েছে, বাস্তুহারা হয়েছে, তারপরও মুসলিম অধ্যুষিত রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমারের সরকারি বাহিনী অত্যাচার অব্যাহত রেখেছে। তাদের হিংসাত্মকভাবে ধ্বংস করা হচ্ছে।

মিয়ানমার সরকার দাতা সংস্থাগুলো প্রবেশের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা যতদ্রুত সম্ভব তুলে নিয়ে  অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়াতে দেয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আগস্টের ২৫ তারিখে অস্ত্রধারী রোহিঙ্গাদের আক্রমণের পর থেকে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার কাছাকাছি বলে জানিয়েছে এই সংগঠনটি। যাদের মধ্যে মহিলা ও শিশু বেশি। এটি একবড় ধরনের মানবিক বিপর্যয়।

Reneta

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে এই বিবৃতি দিয়েছেন। সরেজমিনে ঘুরে তিনি বলেন, মিয়ানমারের আর্মি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় ঘটেছে। রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসাবে অবস্থান করছে এবং তাদের উৎপত্তিগত ভাবেই দীর্ঘ দিন ধরে বৈষম্য করে আসছে মিয়ানমার সরকার।

এখন পর্যন্ত মানবাধিকার কর্মীদের রাখাইন রাজ্যে প্রবেশে হাজার খানেক ঝুঁকি আছে বলে মন্তব্য করেন  তিরানা হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT