বিনোদন

অন্তঃসত্ত্বা এশার বিয়ে

অন্তঃসত্ত্বা এশার বিয়ের ছবি, পরিবার ও অতিথিদের সঙ্গে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা এশার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে ছবি, রঙিন পোশাক ও শুভ মুহূর্তের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরেই অন্তঃসত্ত্বা এশা দেওলের বিয়ে নিয়ে অনেক মাতামাতি ছিল ভারতীয় গণমাধ্যমগুলোতে। গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার আয়োজন করা হয় তার ‘বেবি শাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান। আর সেখানেই সিন্ধির ঐতিহ্যবাহী রীতি মেনে স্বামী ভারত তখতানিকে দ্বিতীয়বার বিয়ে করেন এশা।

ইস্কনে দ্বিতীয়বারের মতো এশার বিয়ের আয়োজন করে তখতানি পরিবার। এদিন এশা পরেছিলেন নিতা লুল্লার ডিজাইন করা রানী গোলাপি রঙা লেহেঙ্গা।

তবে এশা রীতির একটু ব্যতিক্রম করেছেন। সাত পাকে না ঘুরে তিন পাক ঘুরে বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরেছে এশার বেবি শাওয়ারের এবং বিয়ের কিছু স্থিরচিত্র। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:অন্তঃসত্ত্বা এশা দেওল বেবি শাওয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…