চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেন প্রয়াত বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র। প্রথম সংসার বাঁধেন প্রকাশ কৌরের সঙ্গে। পরে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে। গেল ২৪ নভেম্বর মুম্বাইয়ের বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ধর্মেন্দ্রর মৃত্যুর পর আলাদাভাবে প্রার্থনা সভার আয়োজন করে তার দুই পরিবার।

গত ২৭ নভেম্বর মুম্বাইয়ে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং পুত্র সানি ও ববি দেওল। গত ১১ ডিসেম্বর দিল্লিতে দ্বিতীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যা আয়োজন করেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং কন্যা এশা ও অহনা দেওল। এই প্রার্থনা সভাটি হেমার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

এরপর পর থেকে গুঞ্জন উড়ছিল, দুই পক্ষের সঙ্গে সম্পর্ক ভালো নেই। ফলে সামনে আসে ধর্মেন্দ্রর সম্পদের বিষয়টিও। বিশেষ করে তার লোনাভালার ফার্মহাউজটি। নেটিজেনরাও প্রশ্ন তুলেন, “তবে কি সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছেন ধর্মেন্দ্রর ছেলে-মেয়েরা?” এ নিয়ে চর্চা চললেও নীরব ছিল পুরো পরিবার। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন হেমা মালিনী।

আলাদা প্রার্থনা সভার কারণ ব্যাখ্যা করে হেমা মালিনী বলেন, “এটা আমাদের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়। পরিবারের সদস্যরা মিলে বিষয়টি নিয়ে আগেই আলোচনা করেছিলাম। এটি ঘনিষ্ঠ মানুষদের নিয়ে করা হয়।”

দিল্লিতে প্রার্থনা সভার আয়োজন করা প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, ফলে বন্ধুদের জন্য দিল্লিতে একটি সভা করা জরুরি ছিল। তাছাড়াও লোকসভা কেন্দ্র মথুরায় একটি প্রার্থনা সভা করেছি। কারণ সেখানকার মানুষ ধর্মেন্দ্রর ভীষণ ভক্ত।”

লোনাভালার ফার্মহাউজ নিয়ে সৃষ্ট জটিলতারও অবসান ঘটিয়েছেন হেমা মালিনী। এ অভিনেত্রী বলেন, “ধর্মেন্দ্রর অত্যন্ত প্রিয় লোনাভালার ফার্মহাউজটি তার ভক্তদের জন্য একটি জাদুঘরে রূপান্তরিত করা হবে। সানি দেওল এই উদ্যোগ নিয়েছে। অবশ্যই এটি বাস্তবায়িত হবে। সবকিছু খুব সুন্দরভাবেই এগোচ্ছে। ‘দুটি আলাদা পরিবার, কী হবে’—এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এ নিয়ে কাউকে দুশ্চিন্তা করতে হবে না। আমরা সবাই একদম ভালো আছি।”

Reneta

১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন হেমা মালিনী-ধর্মেন্দ্র। এ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকে মনের লেনাদেনা শুরু। যদিও তখন প্রথম স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রর। সবকিছু উপেক্ষা করে ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই প্রেমিক জুটি।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অহনা দেওলএশা দেওলধর্মেন্দ্রপ্রকাশ কৌরববি দেওলবলিউডের বরেণ্য অভিনেতাসানি দেওলহেমা মালিন
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT