চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর সোনোরায় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
মেক্সিকোর সোনোরায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে বিস্ফোরণে নিহত ২৩। ছবি: ভিডিও থেকে নেওয়া

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় খুচরা বিপণি প্রতিষ্ঠান ওয়াল্ডোসে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (২ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুঃখজনকভাবে হতাহতদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। বেঁচে যাওয়া ব্যক্তিদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি চিকিৎসক দল তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আমি এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে কারণ নির্ধারণ ও দায়ীদের শনাক্ত করা যায়।

স্থানীয় জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা বা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দেশজুড়ে মৃতদের দিবস (Día de Muertos) উদযাপনের জন্য যখন অসংখ্য পরিবার তাদের প্রিয়জনদের স্মরণে অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন তখনই এ বিস্ফোরণ ঘটে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় বলেন, “আমি সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকতে একটি সহায়তা দল পাঠাতে বলা হয়েছে।”

Reneta

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে, জানালাগুলো উড়ে গেছে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেক্সিকোর এল ইউনিভার্সাল পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিস্ফোরণটি ঘটে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিকটবর্তী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, হারমোসিলো শহরটি সোনোরা রাজ্যের রাজধানী এবং মেক্সিকোর উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত নগর। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গ্যাস লিক বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনা বেড়েছে, তবে এত বড় প্রাণহানি বিরল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিস্ফোরণে নিহত ২৩মেক্সিকোসোনোরা রাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT