আন্তর্জাতিক

ভারতে ট্রেন লাইনচ্যুত: বহু হতাহতের আশঙ্কা

ভারতের ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি ট্রেন লাইনচ্যুতের ঘটনা, বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত, উদ্ধার ও তদন্ত কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দুই জন নিহত ও ডজন খানেক লোক আহত হয়েছে। আহতদের হাসপাতলে নেয়া হয়েছে।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, শনিবার পুরি-হরিদার-কালিংগা উতকল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি উত্তর প্রদেশের মুজাফ্ফরনগর লাইনচ্যুত হয়। এতে বগিগুলো একটি অন্যটির ওপর উঠে যায়।

ঘটনার পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটে জানিয়েছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসা সহ সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

বিষয়:ট্রেন দুর্ঘটনা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…