চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ. লীগের সেই দু:সময়ে লাইসেন্সড বন্দুক হাতে একাই দাঁড়িয়েছিলেন ভাবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বাংলাদেশের রাজনীতির আলোচনায় একদল নেতা ও নেত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন পুলিশি গ্রেফতার-নির্যাতনে দিশেহারা, তখন কর্মীদের গ্রেফতার ঠেকাতে লাইসেন্সড বন্দুক হাতে একাই দাঁড়িয়েছিলেন পটুয়াখালীর সাবেক সাংসদ হাবিবুর রহমান মিয়ার স্ত্রী মিসেস শামসুন্নাহার।

শুক্রবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তার (ভাবী) কথা স্মরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘ছবিতে আমার পাশের ভদ্রমহিলার নাম মিসেস শামসুন্নাহার। আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত পটুয়াখালীর আওয়ামীলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদের এই মানুষটিকে ভুলবার কথা নয়। তবে আমি নিশ্চিত বর্তমান প্রজন্মের অনেকেই তাকে চিনবেন না। অথচ এক সময় তার বৈঠকখানাই ছিল স্হানীয় আওয়ামী রাজনীতির মূল কেন্দ্র। এখন হয়তো ঐ রাস্তা দিয়ে গেলেও বাড়িটির দিকে ফিরে তাকানোর সময় আমাদের হয়ে ওঠে না।

স্বামী মরহুম হাবিবুর রহমান মিয়া। পটুয়াখালীর রাজনীতিতে এ যাবতকালের জনপ্রিয়তার শীর্ষে যার অবস্থান। তৃণমূলের নেতাকর্মীদের প্রাণ দিয়ে ভালবাসতেন । এমপি হয়েছিলেন দলের দুঃসময় ১৯৭৯ সালে। আওয়ামীলীগ যখন সারা বাংলাদেশে ঊনচল্লিশটি আসন পেয়েছিল তখন পটুয়াখালীর সদর- মির্জাগঞ্জ আসনটি তার যোগ্য নেতৃত্বেই আমারা পেয়েছিলাম।

পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা তখন আজকের দিনের মত উন্নত ছিল না । দূর গ্রাম থেকে নদী পার হয়ে শহরে এসে হাবিব ভাইয়ের সাথে দেখা হয়েছে অথচ তাঁর চরপাড়ার বাসায় ভাত খেয়ে যায়নি, এমন ঘটনা আমাদের জানা নেই। নেতাকর্মীদের আপ্যায়ন থেকে শুরু করে দলের তরুণ কর্মীদের বিপেদ-আপদে সাথী ছিলেন সকলের প্রিয় ভাবী সামসুন্নাহার হাবিব।

স্বৈরাচার জিয়ার শাসনামল চলছে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের উপর পুলিশের আক্রমণ। সকলে আশ্রয় নিল হাবিব ভাইয়ের বাসায়। পুলিশের পাশাপাশি গুন্ডাবাহিনীর চারিদিক থেকে আক্রমণ চলছে । লাইসেন্স করা বন্দুক নিয়ে গেটে দাঁড়িয়ে গেলেন ভাবী । হুঙ্কার দিয়ে বললেন, কাউকে গ্রেফতার করা চলবে না। তারপরও গ্রেফতার করা হয়েছিলো প্রায় পঞ্চাশ জন নেতাকর্মীকে। সেদিনের সেই সাহসী নারীকে এক সামাজিক অনুষ্ঠানে দেখে কথাগুলো মনে পড়লো । শ্রদ্ধা ভাবীর প্রতি শ্রদ্ধা পটুয়াখালীবাসীর প্রিয়জন হাবিবুর রহমান মিয়ার প্রতি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT