অপরাধ

ভাষানটেকে ৬০ ককটেলসহ গ্রেফতার দুই

ব্লগার

রাজধানীর ভাষানটেকে ৬০টি ককটেলসহ  দুইজনকে গ্রেফতার করেছ পুলিশ। গ্রেফতারকৃতদের নাম ইসহাক (২৮) ও জাহাঙ্গীর (২৭)।

ভাষানটেক থানাধীন প্রত্যাশা মোড় এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে ভাষানটেক থানা পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি (উপ পুলিশ কমিশনার) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাষানটেক থেকে ৬০টি ককটেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে ভাষানটেক থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…