চট্টগ্রাম

প্রথম দিনেই চবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২ শতাংশ পরীক্ষার্থী

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা প্রথম দিনেই পরীক্ষা দিচ্ছেন, বেশিরভাগ পরীক্ষার্থী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে শনিবার (২ মার্চ)। প্রথমদিনেই অনুপস্থিত ২২ শতাংশ শিক্ষার্থী।

শনিবার সকাল ১০: ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুকরা। শেষ হয় বেলা ১২ টায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। এছাড়া চট্টগ্রামের আরও পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। কেন্দ্রগুলো হলো হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

পরীক্ষায়  আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ২৫৯ জন। ইউনিটটির মোট আসন সংখ্যা ১ হাজার ২১২টি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে  শেষ হয়েছে। আগামীতে পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি।’

চবি বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘এ ইউনিটের পরীক্ষায় মোট উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ২৫৯ জন এবং আর অনুপস্থিতদের সংখ্যা ২২ হাজার ২৬২ জন। উপস্থিতির হার শতকরা ৭৭.৬৩। অনুপস্থিতির হার শতকরা ২২.৩৭ জন।’

তিনি আরও বলেন, ‘আগামীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, এবার অনেকেই ঢাকা কেন্দ্র হিসেবে বাছাই করলেও সিট পড়েনি অনেকের। বাধ্য হয়ে পরীক্ষা চট্টগ্রাম দিতে হয়েছে। আগামীতে যারা ঢাকা কেন্দ্র হিসেবে বাছাই করবে, তারা  ঢাকাতেই পরীক্ষা দিতে পারবে।’

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…