চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিয়ালের কামড়ে আহত ২২, পিটুনীতে শিয়ালের মৃত্যু

হাকিম বাবুল হাকিম বাবুল
৫:১২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
প্রাকৃতিক পরিবেশে শিয়ালের ছবি, সুন্দর ও সতর্ক দৃষ্টিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলার আশপাশের চারটি গ্রামে এক শিয়ালের কামড়ে ২২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।

শিয়ালটি প্রথমে সদরের গাজীরখামারের দিকপাড়া গ্রামে ৪ জনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নালিতাবাড়ীর কলসপাড়ের নাকশি গ্রামে ৪ জনকে এবং সর্বশেষ সদরের ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড় দিয়ে আহত করে।

Banglabid

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে তাড়া করে ধরে পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয়দের ধারণা, শিয়ালটি জলাতঙ্ক (র‌্যাবিস) রোগে আক্রান্ত হতে পারে। এজন্য কামড়ে আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সালমা আখি জানান, কিছুদিন যাবত হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ জন শেয়ালে কামড়ানোর রোগী পেয়েছি। শিয়ালের কামড়ে আহত সবাইকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

Reneta

গাজীরখামার ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুল ইসলাম বলেন, শিয়ালটি আশপাশের কয়েকটি গ্রামজুড়ে সাধারণ মানুষকে কামড়িয়ে আহত করেছে। গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন সতর্কতার সাথে চলাফেরা করেন এবং অভিভাবকরা শিশুদের ঘরের বাইরে যেতে নিষেধ করেন। এ বিষয়ে এলাকার মসজিদে মসজিদে সতর্কতামুলক মাইকিং করা হয়। পরে গ্রামবাসীরা মিলে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

গাজীরখামা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল হান্নান বলেন, কয়েকজনকে শেয়ালে কামড়িয়েছে। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিনপিটুনীশিয়ালের কামড়শিয়ালের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT