চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও কনস্টেবল নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
জনপদ, দিনাজপুর
A A
সড়ক দুর্ঘটনা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আব্দুল হাই সিদ্দিক (৩৫) ও কনস্টেবল আশরাফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। তারা দু’জনই হাকিমপুর থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলের পৌনে ৪ টায় হিলি’র হীরামতি সিনেমা হলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে মটর সাইকেল নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক ও আশরাফুল ইসলাম স্থানীয় চারমাথা থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন।তারা হীরামতি সিনেমা হলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক ভাবে আহত হন।

স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, অভিযান পরিচালনার জন্য এএসআই সিদ্দিক ও কনস্টেবল আশরাফুল থানা থেকে বের হয়ে দক্ষিণ পাড়ার দিকে যাওয়র সময় দুর্ঘটনার শিকার হন। নিহত এএসআই সিদ্দিক নীলফামারী সদরের দিঘলডাঙ্গী এলাকার আহমেদ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা গ্রামের মৃত বজলার রহমানের ছেলে। এসব ঘটনায় ৩টি ট্রাক আটক করা হয়েছে। এব্যাপারে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

অপরদিকে বিকেল ৪টার দিকে পানামা পোর্টের সামনে বিকেল ৪টার দিকে মটর সাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাবা ইমদাদুল হক ও ছেলে আকিনুর রহমান আহত হন। পরে তাদেরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি উপাচার্য নির্বাচন: প্রেক্ষাপট ভিন্ন হলেও দৃশ্যপট একই

পরবর্তী

ইউনূসের সম্মেলন নিয়ে হইচই কেন

পরবর্তী

ইউনূসের সম্মেলন নিয়ে হইচই কেন

ময়মনসিংহে বারেক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT