চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উলভারিন সেজে ভয় দেখাবেন জ্যাকম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৭
বিনোদন
A A
উলভারিন

উলভারিন

জনপ্রিয় সুপার হিরো ‘উলভারিন’ হয়ত আবারও বড় পর্দায় ফিরবেন। কিন্তু হিউ জ্যাকম্যানকে আর ‘উলভারিন’ বেশে দেখা যাবে না। বিষয়টি আবারও নিশ্চিত করেছেন ১৮ বার ধরে জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করা জ্যাকম্যান। তবে ভক্তদের জন্য দুঃসংবাদের পাশাপাশি একটা সুসংবাদও রয়েছে। প্রতি রোববার রাতে নিজের বাড়িতেই উলভারিনের পোশাকে দেখা যাবে জ্যাকম্যানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকম্যান জানিয়েছেন, তিনি নাকি এখনো উলভারিনের জামা কাপড়গুলো রেখে দিয়েছেন। আর এগুলো রেখেছেন তার ছেলেপুলেদের জন্য।

হাসির ছলে জ্যাকম্যান জানিয়েছেন, যখনই তার বাচ্চাকাচ্চারা স্কুলের হোমওয়ার্ক করতে চাইবে না, তখনি উলভারিন সেজে তাদের ভয় দেখাবেন তিনি।

উলভারিনকে জেমস বন্ড কিংবা ব্যাটম্যানের মতোই অমর এক চরিত্র মনে করেন জ্যাকম্যান। তাই তার বিশ্বাস, আবার কেউ না কেউ বড় পর্দায় উলভারিনের চরিত্রে অভিনয় করবেন। আর এর মধ্যে দিয়েই উলভারিন বেঁচে থাকবে।

এদিকে জ্যাকম্যানের পরবর্তী মিশন ‘পাবলিক রিলেশনস’ বা জনসংযোগ বিদ্যার অন্যতম পথিকৃৎ পি টি বার্নম্যানের জীবনী ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ নিয়ে ছবিতে অভিনয়। লোগানের এই তারকাকে নতুন ভূমিকায় কেমন মানায়, সেটাই এখন দেখার পালা। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিউ জ্যাকম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT