ফুটবল

আরও যারা ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল

বাংলাদেশের ফুটবল দল জিতছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লসিত ও উদ্দীপিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মাটিতে হতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ১১ জুন মেক্সিকোর অ্যাজতেকা স্টেডিয়ামে প্রথমবার ৪৮ দল নিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। উত্তর আমেরিকার তিনদেশ নিয়ে আয়োজিত বিশ্বকাপে বাছাই খেলে অংশ নেবে ৪৫ দল। সবশেষ দল হিসেবে শুক্রবার রাতে নাইজেরিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মরক্কো।

বিশ্বকাপ বাছাইয়ের ছয়টি অঞ্চল থেকে এপর্যন্ত মূল আসরে জায়গা নিশ্চিত হয়েছে ১৬ দেশের। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের এপর্যায়ে আফ্রিকা অঞ্চল থেকে মরক্কো এবং লাতিন অঞ্চল থেকে উরুগুয়ে,প্যারাগুয়ে ও কলম্বিয়া জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে।

স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত জায়গা করে নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জর্ডান, সাউথ কোরিয়া, উজবেকিস্তান, জাপান ও ইরান।

বিষয়:উরুগুয়ে কলম্বিয়া বিশ্বকাপ বাছাই মরক্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…