আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা
‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’,১৬ বছর পর আবারও ফিফার মঞ্চে শাকিরা

শাকিরা ফুটবল মাঠে উপস্থিত, তিনি একটি হলুদ টপ ও ব্লু শার্ট পরেছেন, তার হাসি ভক্তদের মন জয় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ২০১০ সালের বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ যেমন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক তেমনি ২০২৬ ফিফা বিশ্বকাপেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীত তারকা।
শাকিরা ঘোষণা দিয়েছেন,ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল টাইটেল ট্র্যাক ‘দাই দাই’ মুক্তি পাবে আগামী ১৪ মে। বৃহস্পতিবার (৭ মে) নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ৩০ সেকেন্ডের একটি টিজারে দেখা যায়, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ২০ লাখ লাইক পড়ে, যা ভক্তদের উচ্ছ্বাসেরই প্রমাণ। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ৪৯ বছর বয়সী এই শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর তার আগেই ‘দাই দাই’ দিয়ে আবারও ফুটবল উন্মাদনায় নতুন সুর যোগ করতে প্রস্তুত শাকিরা। মিড ডে





