অন্যান্য খেলা

২০০ মিটারের সেমিতে বাংলাদেশের জহির

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের জহির ২০০ মিটারে সেমিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অ্যাথলেট জহির ২০০ মিটারে সেমিতে অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে চলতি এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জহির রায়হান।

শনিবার ব্যাংককে দুই নম্বর হিটে ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন এ অ্যাথলেট। হিটে তিনি চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লেখান। আজ বিকেলেই সেমিফাইনালের প্রথম হিটে ট্র্যাকে নামবেন।

২০১৭ সালে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছিলেন জহির। ২০২১ সালে টোকিও অলিম্পিকে তিনি লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন।

এর আগে চলতি প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠেন ইমরানুর রহমান। আশা জাগিয়েও ফাইনালে স্থান পাননি তিনি।

বিষয়:২০০ মিটার স্প্রিন্ট জহির থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…