অন্যান্য খেলা

সেমি থেকে বিদায় জহিরেরও

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের অ্যাথলেট জহির ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাথলেট জহির ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের পতাকা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে চলতি এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের জহির রায়হান।

শনিবার সকালে ব্যাংককে দুই নম্বর হিটে ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন এ অ্যাথলেট। হিটে তিনি চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লেখান। বিকেলেই সেমিফাইনালের প্রথম হিটে ট্র্যাক থেকে বিদায় নেন তিনি।

২১.৬৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে দৌড় শেষ করেছেন লাল-সবুজের প্রতিনিধি। হিটে ৮ জনের মধ্যে সপ্তম হয়ে বিদায় নিয়েছেন।

২০১৭ সালে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছিলেন জহির। ২০২১ সালে টোকিও অলিম্পিকে তিনি লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন।

এর আগে চলতি প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠেন ইমরানুর রহমান। আশা জাগিয়েও ফাইনালে স্থান পাননি তিনি।

বিষয়:২০০ মিটার স্প্রিন্ট ইমরানুর জহির থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…