বাংলাদেশ

আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

বাসে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, দগ্ধ ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (সোমবার) ৬ নভেম্বর ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্প মালিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরো বলেন, হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। এখন যারা তাদের ধরিয়ে দেবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে।

এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, গাড়ি ছাড়া কাউকে তেল না দেওয়ার জন্য পেট্রোলপাম্পের মালিকদের বলা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে তেলের প্রয়োজন হয়, সেটা পুলিশকে জানাতে হবে। পুলিশ যাচাই-বাছাই করে তারপর তেল দেবে। সংশ্লিষ্ট থানা পুলিশের অনুমতি ছাড়া তেল দেওয়া যাবে না।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা গাড়ি থেকেও তেল নিতে পারে। তবে তেলের সহজলভ্যতা বন্ধ করা গেলে নাশকতা অনেকটা ঠেকানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:ডিএমপি ডিএমপি কমিশনার পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…