চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
নগদ লেনদেনে এক দিনে ২,০০০ কোটি টাকা লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি কোটি গ্রাহকদের আস্থা আর ভালোবাসার কারণে একদিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ।

গত বৃহস্পতিবার প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক পেরিয়ে যায় দেশের অন্যতম সেরা এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।

এদিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি, এরমধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। এর বাইরেও গ্রাহকের নানান ধরনের লেনদেন নিশ্চিত করে আসছে নগদ।

লেনদেনের নতুন এই মাইলফলক অর্জন বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, আমরা বিশ্বাস করি, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের কারণেই লেনদেনের এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে, বর্তমানে নগদ আরো উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সকল ধরনের লেনদেনের প্রয়োজন মেটাতে পারছেন নিশ্চিন্তে। যার ফলশ্রুতিতে, নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

উন্নত প্রযুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে নগদ গ্রাহকদের জন্য আরো আধুনিকতম সেবা নিশ্চিত করবে বলেও আশা করেন বদিউজ্জামান দিদার। প্রায় ছয় বছর আগে যাত্রা শুরু করা নগদের এখন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা সাড়ে নয় কোটির বেশি। নগদই দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান যারা ইলেক্ট্রনিক গ্রাহক নিবন্ধন পদ্ধতি চালু করে।

অ্যাকাউন্ট খোলার এই সহজ এবং আধুনিক পদ্ধতি এবং উন্নত গ্রাহক সেবার কারণে দিনে দিনে গ্রাহকের এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নগদের আড়াই লাখ উদ্যোক্তা পয়েন্ট প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ হাজার কোটি টাকানগদলেনদেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT