আন্তর্জাতিক

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০, উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে, জলরাশি ও উদ্ধারকারীদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পণ্য বোঝাই এবং খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত।

বিষয়:উগান্ডা নৌকাডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…