চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:৩২ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর করা মোটরসাইকেল ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং ভাঙচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।

শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং স্থানীয় বিএনপি নেতা তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Banglabid

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষের পর কাচিনিয়া বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকাজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিভাঙচুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ার কারখানাগুলোতে এখনও অনাধুনিক ব্যবস্থাপনায় চলছে যন্ত্রতৈরির কাজ

পরবর্তী

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পরবর্তী
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Wimbledon tennis player celebrating victory with a smile and raised arm. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইম্বলডনে এটাই আমার শেষ ম্যাচ নয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT