টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ২ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৫জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।
কালিহাতী ফায়ার সার্ভিস ও ঘাটাইল থানা পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে ১জন ও কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








