কুড়িগ্রাম

মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

ট্রাকের নিচে চাপা পড়েছে মোটরসাইকেল, দুর্ঘটনা স্থানে জরুরি অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপজ্জনক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়েছে মোটরসাইকেল, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতর প্রবেশ করলে মোটরসাইকেলসহ দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

এদের মধ্যে মোটরসাইকেল চালক সাদমান সাদিক (১৬) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় অপর আরোহী হিমু সরকার (১৬) গুরুতরভাবে আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…