চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদাবরে পুলিশি অভিযান: গুলিবিদ্ধ ২, আহত ওসি-এসআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার অভিযানে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক–৭ নম্বর রোডের ব্রিজের গোড়ায় ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। এ সময় ‘নিঝুম টেলিকম’ নামের বিকাশের দোকানে অবস্থানকালে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে অজ্ঞাত ৪–৫ জন ছিনতাইকারী ধারালো চাপাতি দিয়ে ডান হাতে আঘাত করে।

এ সময় তারা দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের ধরতে পুলিশের একটি দল ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অভিযান চালায়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি এবং থানার উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন। পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

Reneta

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ দুজন হলেন- চোরা রুবেল ও কানা আমির। এ ছাড়া কাশেম ও মো. জয় নামের আরও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযানের সময় ধারালো অস্ত্রের হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ঘটনাস্থলে বিকেল পর্যন্ত পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানআদাবরআহত এসআইআহত ওসিগুলিবিদ্ধছিনতাইকারী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT