চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ থেকে শিশুসহ ২ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:২৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া থেকে ১১ বছরের শিশুসহ দু’জনকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। শুক্রবার (৩ মার্চ) রাত ১১টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে স্বজনদের মোবাইলে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাহারছড়ার মারিশবনিয়া থেকে তাদেরকে অপহরণ করা হয়। রাত সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

অপহৃতরা হলেন, মারিশবনিয়া ৭নং ওয়ার্ডের মুহাম্মদ আলীর ছেলে উবায়দুল্লাহ (২০) ও হোসেন আহমদের ছেলে মো. সালমান (১১)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

তাদের চাচা হাসান মুহাম্মদ গালিব বলেন, শুক্রবার মাগরিবের পর সালমানের চুল কাটানোর জন্য উবায়দুল্লাহসহ দোকানের উদ্দেশ্যে বের হয়। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তাদের তুলে নিয়ে যায়। পরে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার রাত ১১টার মধ্যে টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, মারিশবনিয়া পাহাড়ি এলাকা হওয়ায় ওইদিকে প্রতিনিয়ত অপহরণ হচ্ছে। অপহরণকারীরা লোকজন ধরে গহীন পাহাড়ে ঢুকে পড়ে। পরে মুক্তিপণ দাবি করে। এটি অত্যন্ত দুঃখের বিষয়। প্রশাসনিকভাবে অপহরণ সমস্যাটি সমাধানের একটি স্থায়ী সমাধান দরকার।

অন্যদিকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে অপহরণকারীরা অপহৃতদের মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করছে তাদের পরিবার।

Reneta

ওসি তদন্ত নাসির উদ্দিন মজুমদার বলেন, ৯৯৯-এ অপহরণের খবর আসে। আমরা সঙ্গে সঙ্গে বাহারছড়া পুলিশ ফাঁড়িকে জানিয়েছি। তারা এ ব্যাপারে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফটেকনাফমুক্তিপণ দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের সভায় প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জুন ২৪, ২০২৬
কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT