চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ তৈয়ব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মোহাম্মদ তৈয়ব একই এলাকার সাহাব মিয়ার কনিষ্ঠ ছেলে।

তৈয়বের বড় ভাই মিলন বলেন, রোববার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় মাথার দুই ফুট উঁচুতে থাকা পল্লীবিদ্যুৎ লাইনের তারের সাথে আকস্মিক শক লাগলে মাটিতে পড়ে যান তৈয়ব। তবে ধারণা করা হচ্ছে, তিনি ভেজা শরীরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

Banglabid

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়বকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে সকাল ১১ টায় চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এস কে পাড়ায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানান চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। মৃত শিশু আরশ (১৬) ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের ছেলে।

Reneta

স্থানীয়দের বরাতে মনজুর কাদের বলেন, সকালের দিকে শিশু আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এসময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় পরিবারের অগোচরে শিশু আরশ বালতির পানিতে ডুবে আটকে পড়েন। দীর্ঘক্ষণ ধরে শিশু আরশ ঘরের ভেতরে না ফেরায় তার মা খোজাখোজি করেন। এক পর্যায়ে বাড়ীর উঠানে থাকা পানির বালতির ভেতরে তাকে দেখতে পান।

পরে শিশু আরশকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি জানান, মারা যাওয়া শিশুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকরিয়ায়বিদ্যুৎস্পর্শমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT