স্বাস্থ্য

করোনায় আরও ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের দুটি ভাইরাসের মধ্যে সংক্রমণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের দুটি ভাইরাসের মধ্যে সংক্রমণের দৃশ্য, যা মহামারীর প্রভাব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ৩১২ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত রোগীসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। একইসঙ্গে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিষয়:২ জনের মৃত্যু করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…