আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিবৃতি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার তার কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে করোনা পজিটিভের রিপোটটিও প্রকাশ করেন।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে। তিনি বাড়িতেই সাতদিন আইসোলেশনে থাকবেন।
তবে তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড করোনায় আক্রান্ত হওয়ার পর মূলত রোববার থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

বিশ্বের যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড তার একটি। এর ফলে দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কম। উন্নত বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে করোনায় সবচেয়ে কম লোক মারা গেছে। এ সংখ্যা ৮৯২।

তবে মার্চে বিধিনিষেধ শিথিলের পর দেশটিতে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে ৫০ হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছে।

বিষয়:ওমিক্রন সংক্রমণ করোনাভাইরাস করোনায় আক্রান্ত বিধিনিষেধ শিথিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…