চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় মালটানা ট্রাক্টর উল্টে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ২ জন পথচারী।

আজ (২৯ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর চালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদররের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহকারি আরিফকে সাথে নিয়ে কাজের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে বের হন। পরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহকারি আরিফের ঘটনাস্থলে মৃত্যু হয়। এসময় সড়কের পাশে থাকা ২ পথচারীও আহত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, ট্রাক্টর উল্টে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশে রওয়ানা হলে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT