জনপদ

বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ, দুজন নিহত, দুর্ঘটনা স্থানে পুলিশ ও পথচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের সাথে সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত, দুর্ঘটনা স্থানে পুলিশ ও পথচারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরের আশোপুর বাইপাস এলাকায় বাস চাপায় মোটর সাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।

আজ ২১ অক্টোবর সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মোটরসাইকেল আরোহীরা আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন।

তিনি বলেন, এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাসটি আটক করা গেলেও চালক ও সহকারি পলাতক আছেন।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…