শিক্ষা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

দুটি যুবক, একজন সানগ্লাসে, অন্যজন চশমা পরে, প্রকৃতি পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি যুবক, একজন সানগ্লাসে, অন্যজন চশমা পরে, প্রকৃতি পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এছাড়া কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণ আগামী সাত দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন- জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙখলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ (সহ- সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা) এবং মেহেদী হাসান জয়কে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

উক্ত ব্যক্তিবর্গকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী সাত দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।

বিষয়:ছাত্রলীগ নেতা বহিষ্কার জাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…