জনপদ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহত-নিহতদের ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কা‌লিহাতিতে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হ‌য়।

বৃহস্পতিবার ৬ জুন রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বা‌গে‌রহাট জেলার কান্দাপাড়া গ্রা‌মের মৃত শেখ আলিমু‌দ্দি‌নের ছে‌লে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পিকআপ ভ‌্যান‌টি আনা‌লিয়াবাড়ি ৯ নম্বর ব্রিজের কা‌ছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই চালক ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল ট্রাক নিহত ২ পিকআপ সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…