চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৭, জুন ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, কিশোরগঞ্জ, জনপদ
A A
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও আহতরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়। আহত হয়েছে আরও তিনজন। বুধবার ৭ জুন দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমারত মোল্লা (৩৮) যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন।

Banglabid

এ ঘটনায় আহতরা হলেন- রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার শাহাজাহান মিস্ত্রির ছেলে রিদুয়ান, হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা গুরা মিয়ার ছেলে মোহাম্মদ আকতার এবং জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার ইজিবাইকচালক জয়নাল আবেদীন।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের দিক। এতে ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন’

তিনি আরও বলেন, ‘আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

নির্বাচিত যুবক বসে আছেন গাছের পাশে, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
নিহত ইলেকট্রিক মিস্ত্রি অনিক মিয়া
Reneta

অন্যদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অনিক মিয়া (২৪) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরে জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি অনিক মিয়া পাশের বাড়ির হাদিস মিয়ার বাড়িতে সেচমোটর মেরামত করতে যায়। কাজ করার এক সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয় ইলেকট্রিক মিস্ত্রি অনিক মিয়া। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসড়ক দুর্ঘটনায় নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির সাথে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের

পরবর্তী

নায়ক ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন যারা

পরবর্তী
আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণের সময় নায়ক ফারুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন যারা

সিপিডি বিশ্লেষক ড. দেবপ্রিয় বাজেটের অর্থনৈতিক দিক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক উপাদান বিবর্জিত আমলাতান্ত্রিক বাজেট: সিপিডি

সর্বশেষ

গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT