কুড়িগ্রাম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রাম জেলা হাসপাতাল গেটের সামনে দুই পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম জেলা হাসপাতালের গেটের সামনে দুই পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন, দুর্ঘটনা সম্পর্কিত পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, রাতে মটরসাইকেল যোগে রংপুর থেকে ভুরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যায় কামাল হোসেন খোকন।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিষয়:কুড়িগ্রাম নিহত ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…