চট্টগ্রামে পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামে সাতকানিয়ায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের বড়গাছি ভোলাহাট এলাকার ইউনুছ আলীর পুত্র মুহাম্মদ আরিফ হোসেন এবং বরিশাল কাউডেখা উজিরপুর এলাকার সতিন্দ্র বৈরাগীর পুত্র মৃন্ময় বৈরাগী। দোহাজারী হাইওয়ে থানার এসআই আবু কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেল যোগে সাতকানিয়া থেকে লোহাগাড়া যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবু কাউছার জানান, বাইক, পিকআপ এবং মরদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






