চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে সংঘর্ষে নিহত ২, সংসদ সদস্যসহ আহত অন্তত ৫০

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১০:০৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাটে সংঘর্ষে আহত ও নিহতের খবরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনের ১ দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট জেলা শহর। সংঘর্ষে মেহেদী হাসান (২১) নামে এক আন্দোলনকারী ও জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি রফিকুজ্জামান রহিম (৫২) গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় বগুড়ায় নেয়ার পথে তারা মারা যান। এছাড়াও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগ নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার ৪ আগস্ট জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। এর এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

হামলার সময় ভিতরে থাকা স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। এছাড়াও আগুন দেওয়া হয় ছাত্রলীগ অফিসে, ভাঙচুর করা হয় শ্রমিক লীগ অফিস এবং আগুন জ্বালিয়ে দেয়া হয় বিটিভি’র সাংবাদিক মিজানুর রহমান মিন্টুসহ তিন সাংবাদিকের ২টি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। এছাড়াও বিভিন্ন স্থানে আরও কয়েকটি মোটরসাইকেলে পুড়িয়ে দেয়া হয়।

Banglabid

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আহত হন আন্দোলনকারী ও পথচারীসহ আরও অন্তত ৩০ জন। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটসংসদ সদস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেবিল টেনিস: মোরগার্ডকে হারিয়ে স্বর্ণ ফ্যান’য়ের

পরবর্তী

প্যারিস অলিম্পিকের কড়াকড়ি, রেমিট্যান্স পাঠানোয় সমস্যা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন অফিসে কর্মরত কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের কড়াকড়ি, রেমিট্যান্স পাঠানোয় সমস্যা

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাস ও ধোঁয়া, সহিংসতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতায় সারাদেশে নিহত ৯৩

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT